শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

রামগড়ে পিসিপি, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের নতুন কমিটি গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) অষ্টম কাউন্সিল ফোরাম উপলক্ষে তিনটি সংগঠনের যৌথ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাসুকপাড়া এলাকায় অনুষ্ঠিত কাউন্সিলে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়। বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি তৈমং ত্রিপুরা। নবগঠিত কমিটিতে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ধন ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুরেশ ত্রিপুরা। ২২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি হয়েছেন শান্ত চাকমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন নতুন ত্রিপুরা। এ সংগঠনের কমিটি ১৭ সদস্যবিশিষ্ট। অন্যদিকে, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি হয়েছেন সংগীতা চাকমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রেমালী ত্রিপুরা। এ কমিটি ২১ সদস্যবিশিষ্ট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর