বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

দৌলতপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, জরিমানা

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সড়ক পরিবহন আইন অমান্য করায় বেশ কয়েকজন দোকান মালিক ও মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।
​বুধবার (১১ নভেম্বর) দুপুরে দৌলতপুর বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় এ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি দৌলতপুর বাজারের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর ফলে সাধারণ পথচারীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছিল এবং প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের চলাচলের পথ সুগম ও নিরাপদ করতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাতের সমস্ত অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়।
​অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস গণমাধ্যমকে জানান, “জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতেই আমাদের এই অভিযান। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার পাশাপাশি সড়ক আইন লঙ্ঘনের দায়ে দোকান মালিক ও মোটরসাইকেল আরোহীদের জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর