বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
ছবি: এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের পাবনা(চাটমোহর-ভাঙ্গুড়া) প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম আপন।
ছবি: এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের পাবনা(চাটমোহর-ভাঙ্গুড়া) প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম আপন।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত অনলাইন জরিপে সর্বাধিক ভোট পেয়ে শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হয়েছেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সাংবাদিক মো. সিরাজুল ইসলাম আপন। পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (PSDO) আয়োজিত এ জরিপে তিনি প্রথম স্থান অর্জন করেছেন। তার এ অর্জনে স্থানীয় সাংবাদিক মহল, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

সংগঠনটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মো. মনিরুজ্জামান ফারুক। অন্যদিকে দৈনিক রূপালি বাংলাদেশ ও সময়ের কণ্ঠস্বরের সাংবাদিক শেখ সাখাওয়াত হোসেন তৃতীয় অর্জন করেছেন।

গত ৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ অনলাইন জরিপে ভাঙ্গুড়া উপজেলার সাংবাদিকদের মধ্য থেকে শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচনে সাধারণ মানুষের কাছে মতামত ও ভোট আহ্বান করা হয়। ১০ নভেম্বর ছিল মতামত জানানোর শেষ সময়। পরবর্তীতে সংগঠনটির পক্ষ থেকে ভোটের ফলাফল প্রকাশ করা হয়।

সাংবাদিক মো. সিরাজুল ইসলাম আপন ২০১৬ সাল থেকে দৈনিক পাবনার আলো ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে ২০১৮ সাল থেকে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কাজ করছেন তিনি। দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, অনিয়ম, দুর্নীতি, সামাজিক সমস্যা এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। ২০২৫ সালের শুরু থেকে তিনি এনটিভি মাল্টিমিডিয়ায় পাবনা(চাটমোহর-ভাঙ্গুরা) প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সাংবাদিকতা জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখিও হতে হয়েছে সিরাজুল ইসলাম আপনকে। তার প্রকাশিত বিভিন্ন সংবাদের জেরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি হত্যার হুমকি ও সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকারও হয়েছেন তিনি। তবে এসব প্রতিকূলতার মধ্যেও পেশাগত দায়িত্ব পালনে পিছিয়ে না থেকে সাংবাদিকতা অব্যাহত রেখেছেন তিনি।

স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনিয়ম, জনদুর্ভোগ, দুর্নীতি, প্রশাসনিক কর্মকাণ্ড, সামাজিক অসংগতি ও সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার পাশাপাশি অনুসন্ধানী সংবাদ প্রকাশেও কাজ করছেন তিনি। তার প্রকাশিত বিভিন্ন সংবাদে স্থানীয় সমস্যা ও সাধারণ মানুষের প্রত্যাশার বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে উঠে এসেছে।

অনলাইন জরিপে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সিরাজুল ইসলাম আপন বলেন, সাংবাদিকতা তার কাছে শুধু পেশা নয়, বরং মানুষের কথা বলার এবং সমাজের অসংগতি তুলে ধরার একটি দায়িত্ব। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। এ অর্জনের জন্য তিনি ভোট প্রদানকারী সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (PSDO) একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন। ২০১৯ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠিত সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. রুহুল আমিন।

এ বিষয়ে PSDO-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. রুহুল আমিন বলেন, সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই সংগঠনের পক্ষ থেকে এ অনলাইন জরিপের আয়োজন করা হয়েছে। সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও মানুষের সমস্যা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কাজের স্বীকৃতি ও উৎসাহ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জরিপে সিরাজুল ইসলাম আপন সর্বাধিক ভোট পাওয়ায় তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি অন্য দুই সাংবাদিককেও শুভেচ্ছা জানাচ্ছি। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ ও জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে বলে আশা করি।

ভাঙ্গুড়া দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুজ্জামান তরুণ বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। একজন সাংবাদিকের মূল দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত তৈরি করা। সিরাজুল ইসলাম আপন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। সাধারণ মানুষের মতামতে এমন স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে আনন্দের। তবে এ অর্জন তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে যাবেন বলে প্রত্যাশা করি।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী বলেন, সাংবাদিকতার পথ অনেক চ্যালেঞ্জিং। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পেশাগত দায়িত্ব পালন করা একজন সংবাদকর্মীর জন্য গুরুত্বপূর্ণ। সিরাজুল ইসলাম আপন দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কাজ করছেন। সাধারণ মানুষের ভোটে এমন স্বীকৃতি পাওয়া তার জন্য আনন্দের বিষয়। এ অর্জন তাকে আরও উৎসাহিত করবে। তার সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর