বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বাল্যবিয়ের চেষ্টা ভ্রাম্যমাণ আদালতে অর্থ দন্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ৯:১৭ অপরাহ্ন

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে আজ সোমবার বাল্যবিয়ের চেষ্টা কালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন। ঘটনাটি ঘটেছে উপজেলার আচারগাওঁ ইউনিয়নের সিংদই গ্রামে। জানা যায়, উপজেলার আবালধনী বাজার সংলগ্ন সিংদই গ্রামের মাজহারুল ইসলামের কন্যা মোছাঃ অন্তরা জাহান (১৫) কে পার্শ্ববর্তী সিংরইল ইউনিয়নের আঃ খালেক মাষ্টারের পুত্র মোঃ আলমগীর কাছে বিয়ে দেওয়ার অন্তিম মহূর্ত চলছিল ।

 

গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন। বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ের বিষয়টি প্রমাণিত হওয়ায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় পক্ষকে ১০ হাজার করে মোট ২০ অর্থ দন্ডদেন তিনি। এছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করবেনা এই মর্মে উভয় পক্ষই মুচলেকা দিয়ে বিয়ে ভেঙ্গে দেয়। এবিষয়ে মোঃ এরশাদ উদ্দীন বলেন, বাল্যবিয়ে নিয়ে কোন ছাড় নয়। যে কোনদিন যেকোন সময় আমাদের তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর