শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিলেটে ৭৫ হাজার টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি :
সিলেটের লালদিঘীরপাড় থেকে ছিনতাই হওয়া ৭৫ হাজার টাকা উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম খাছা (৫০)। সে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার মৃত হাজী আলকাছ আলীর ছেলে। রবিবার (৩০ আগস্ট) গ্রেফতারকৃত খাছাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জ্যের্তিময় সরকার (গণমাধ্যম) জানান, পুলিশ পূর্বে ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করে। পরে তাদেরকে মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীদের দেয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ছিনতাইকৃত ৭৫ হাজার টাকাসহ খাছাকে বরইকান্দির নিজ বাসা থেকে গ্রেফতার করে।
এর আগে বুধবার (২৬ আগস্ট) পুলিশ ছিনতাইয়ের ঘটনায় ৩জনকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার লালপুর (লংলা লালপুর) গ্রামের সিরাজ মিয়ার ছেলে মাসুদ আহমদ ওরফে ঝাড় মিয়া (৩৪),  ছাতক থানাধীন খাসগাও গ্রামের মৃত মনফর আলীর ছেলে  শুক্কুর আলীর ওরফে আজাদ (২৮) ও জালালাবাদ থানাধীন গালংসার গ্রামের আব্দুস সাত্তার ছেলে শাহ আলম (১৮)। গ্রেফতারকৃতদের মধ্যে মাসুদ আহমদ ওরফে ঝাড় মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় ৬টি ও কোতোয়ালি থানায় ৫টি মামলা এবং শুক্কুর আলীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) কোতোয়ালি থানাধীন লালদিঘীরপাড় মেঘনা ব্যাংকের সামনে ছিনতাইয়ের শিকার হন মনিরুজ্জামান (৩৫) নামের এক ব্যক্তি। এসময় ছিনতাইকারীরা তাকে ছোরা দিয়ে ভয় দেখিয়ে তার কাছে থাকা ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার মনিরুজ্জামান বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন ছয়গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালি থানাধীন ঘাসিটুলা (সবুজসেনা মোকামবাড়ী) বসবাস করে আসছেন। এ ঘটনায় মনিরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা নং-৫৩ (২৬ আগস্ট)  দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর