বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে তিন ইজিবাইক ছিনতাইকারী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ৬:৫৭ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

ইজিবাইক চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশের কাছে তুলে দিয়েছে ম এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত নয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। এঘটনায় রবিবার দুপুরে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে তিন যুবক বরিশাল থেকে ইজিবাইক ভাড়া করে উজিরপুরের দিকে আসে। পথিমধ্যে শিকারপুর মেজর এমএ জলিল সেতুর কাছে আসলে ইজিবাইকের মধ্যে থাকা তিন যুবক ইজিবাইক চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়।

 

এসময় ইজিবাইক চালকের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও একজনকে আটক করে উজিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, শিকারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ইজিবাইক ছিনতাইকালে স্থানীয়রা সুজন সিকদার কালু (২৭) নামের একজনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে সুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আটক সুজন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের আবুল কাসেমের পুত্র। অভিযান চালিয়ে রাতেই অপরদুই ছিনতাইকারীকে আটক করা হয়।

 

অপর দুই আটককারী হলো- বানারীপাড়া উপজেলার মাদারকাঠী গ্রামের গিয়াস উদ্দিন শেখের পুত্র সফিকুল শেখ (২৬) ও ঝালকাঠীর ইসমাঈল হাওলাদারের পুত্র ইমন (২৫)। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইজিবাইক ছিনতাই চেষ্টার কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, এঘটনায় রবিবার দুপুরে ইজিবাইক চালক হাসান খাঁন একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে দুপুরেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর