রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ ছিনতাইকারী সম্রাট গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

কক্সবাজার শহরে ছিনতাই চক্রের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ১ জন শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

​গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভাস্থ বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তি পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের পানবাজার (বাটা রোড) এলাকার মৃত আবুল কাশেম ও রাবেয়া ফেরদৌসির ছেলে ইব্রাহিম বিন কাশেম প্রকাশ সম্রাট (২৩)।

​পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত সম্রাটের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। যার মধ্যে—

  • ​কক্সবাজার সদর থানা: মামলা নং- ৯/৯ (তারিখ: ০৫ জানুয়ারি, ২০২৫; ধারা: ৩৯৯/৪০২, দ্য পিনাল কোড, ১৮৬০)
  • ​টেকনাফ থানা: মামলা নং- ৬৭/৫৮১ (তারিখ: ১৯ জুন, ২০২২; ধারা: ৪৫৭/৩৮০, পিনাল কোড, ১৮৬০)

​কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথাটাইমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিনতাই বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর