শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি আটঘরিয়ায় প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ- ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল অভয়নগরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী থেকে কৃষক দলের সম্পাদক মিন্টু সিকদার  নান্দাইলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুশ রুহিয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক শরিফুল ইসলাম শরীফ কে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় মামলা দায়ের 

নান্দাইলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
oplus_0

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত এ জুলুশে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায়  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুশটি নান্দাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে দরুদ ও সালাম পাঠ করেন।জুলুশে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জুলুশের পরিবেশ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনের স্মরণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ জশনে জুলুশের আয়োজন করা হয়েছে। মহানবীর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর