পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত এ জুলুশে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুশটি নান্দাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে দরুদ ও সালাম পাঠ করেন।জুলুশে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জুলুশের পরিবেশ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনের স্মরণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ জশনে জুলুশের আয়োজন করা হয়েছে। মহানবীর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।