মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

চাটমোহরে মাদক ও বিস্ফোরক মামলায় ছয়জন গ্রেফতার

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Oplus_131072

পাবনার চাটমোহর থানা পুলিশ গত ১৫ আগস্ট নিয়মিত অভিযান চালিয়ে মাদক মামলায় চারজন এবং বিস্ফোরক মামলায় দুজনকে গ্রেফতার করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
মাদক সেবনের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন—ভাঙ্গুরা উপজেলার দহপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে হৃদয় হোসেন (২৬), সাদ্দাম হোসেন, আনিস ও আব্দুল আজিজ। তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃতরা হলেন—ছাইকোলা পূর্বপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে নাহিদ পারভেজ (২০) এবং পাঁচবাড়িয়া এলাকার নবীর উদ্দীনের ছেলে সোহেল রানা। তাদের পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চারজনকে আটক করে আদালতে হাজির করা হয় এবং আটককৃত ছয়জনকেই পাবনা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর