মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

পাবনায় বানিয়াবহু সম্মিলিত ঈদগাহ মাঠ পাকা করণের উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বানিয়াবহু সম্মিলিত ঈদগাহ মাঠ পাকা করণের উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বানিয়াবহু।
আগামীকাল শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকাল ৪টায় বানিয়াবহু সম্মিলিত ঈদগাহ মাঠে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৩ আসনের বিএনপির অভিভাবক, তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক, চাটমোহরের কৃতি সন্তান ও গণমানুষের জননেতা অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, এমপি।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন এবং নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. লুৎফর রহমান মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বানিয়াবহু সম্মিলিত কবরস্থান, মক্তব মাদ্রাসা ও ঈদগাহ কমিটির সভাপতি এবং নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. রাশিদুল ইসলাম হেলাল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর