রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

একদিনে ৪ বাল্যবিয়ে বন্ধ করলেন বেলকুচি ইউএনও

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একই দিনে চারটি বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিসুর রহমান। বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের ৫৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

শনিবার (২৯ আগষ্ট) সকালে ইউএনও আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৮ আগষ্ট) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

পৌর এলাকার চালা অফিসপাড়া মহল্লায় একাদশ শ্রেণীর ছাত্রী (১৭), ধুকুরিয়া বেড়া ইউনিয়নের খামার উল্লাপাড়া গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২), রায়দৌলতপুর ইউনিয়নের চর নবীপুর এলাকার দশম শ্রেণীর ছাত্রী (১৫) ও বেলকুচি সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দশম শ্রেণীর এক ছাত্রীর (১৫) বিয়ে বন্ধ করা হয়েছে। চারটি বাল্যবিয়ের মধ্যে তিনটিতে কনে অপ্রাপ্ত বয়স্ক ও একটিতে বর কনে উভয়েই অপ্রাপ্ত বয়স্ক ছিল। এসব বাল্যবিয়ের আয়োজন করায় বরন-কনের অভিভাবকদের কাছ থেকে মোট ৫৫ হাজার টাকা জমিরানা আদায় করা হয়েছে। প্রতি ক্ষেত্রেই অভিভাবকদের কাছ থেকে ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর