রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক ,চাঁদাবাজ,দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি-এস এ জিন্নাহ কবির এম, পি গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী  চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে,পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জ “শহীদ মডেল ” স্কুলে Faber Castell আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ চৌহালীর খাসপুকুরিয়া ইউপিতে গ্রাম পুলিশ আব্দুস সালামের শেষ কর্মদিবস

চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, নানা গ্রেফতার

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:০৫ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার দূর সম্পর্কের নানাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকাল ৭টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায়।
এজাহার সূত্রে জানা যায়, ওইদিন সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথে যাচ্ছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ সময় দূর সম্পর্কের নানা পার-চাটরা গ্রামের মাসুদ রানা (৪৭) তাকে কুপ্রস্তাব দেন। মেয়েটি রাজি না হওয়ায় তিনি তার স্পর্শকাতর অঙ্গে হাত দেন। পাশের বাড়ির এক নারী ঘটনাটি দেখে ফেললে মাসুদ রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
শিক্ষার্থী বাড়ি ফিরে মাকে বিস্তারিত জানালে পরিবারের পক্ষ থেকে চাটমোহর থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান জানান, মামলা রেকর্ডের পরপরই অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, শিশুটির জবানবন্দি ও অন্যান্য আলামত সংগ্রহের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর