শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

আটঘরিয়ায় সিএনজি-ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংর্ঘষে ৫ আহত

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা):
আপডেট সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:০০ অপরাহ্ন

পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া ফায়ার সার্ভিসের সামনে সিএনজি ও ইঞ্জিন চালিত ভটভটির (কুত্তাগাড়ীর) মুখোমুখি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ গুরুতর আহত হয়েছেন।
মুর্মুর্ষ অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদেরকে দ্রুত উদ্ধার করে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর  হাসপাতালে স্থানান্তর করেন।
আজ বুধবার (৫ আগষ্ট) দুপুর সাড়ে বারোটার সময় আমির খার ঢালের পাশে ফায়ার সার্ভিসের সামনে এঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন-ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ শারুটিয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে জাকারিয়া (৫৫), রেলবাজার এলাকার নজির উদ্দিনের ছেলে চঞ্চল (৫২), তার আট বছরের ছেলে ইয়াসিন (৮) এবং ঈশ্বরদীর মূলডুলি এলাকার আফি উদ্দিনের মেয়ে নার্গিস (৩৫)। তবে আহত সিএনজি চালক (৪৫) এর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শি ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভাঙ্গড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহি সিএনজি পাবনার উদ্দেশ্যে রওনা হয়।
এসময় টেবুনিয়া থেকে ছেড়ে আসা মালবাহী ইঞ্জিন চালিত ভটভটি (কুত্তাগাড়ী) আটঘরিয়া ফায়ার সার্ভিসেস সামনে আসলে সিএনজি ও ইঞ্জিন চালিত ভটভটের মুখোমুখি সংর্ঘষ সৃষ্টি হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়।
এতে সিএনজির চালক সহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। এঘটনায় স্থানীয় জনতা ইঞ্জিন চালিত ভটভটির চালককে  আটক করে পুলিশর কাছে সোর্পদ করেন।
স্থানীয় সাবেক কাউন্সিল তাওহীদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সামনে সিএনজি ইঞ্জিন চালিত ভটভটিকে পাশ কেটে যাওয়ার সময় মারাত্মক সংর্ঘষ হয়। সিএনজি যাত্রী সবাই গুরুত্বর আহত হয়েছেন। এবং সিএনজির মধ্যে দুইটা মোবাইল ও নয়শত টাকা পাওয়া গেছে। এটা ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে জমা রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর