রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক ,চাঁদাবাজ,দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি-এস এ জিন্নাহ কবির এম, পি গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী  চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে,পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জ “শহীদ মডেল ” স্কুলে Faber Castell আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ চৌহালীর খাসপুকুরিয়া ইউপিতে গ্রাম পুলিশ আব্দুস সালামের শেষ কর্মদিবস

অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১:৪০ পূর্বাহ্ন

মাদক ও অনলাইন জুয়ার ধ্বংসাত্মক পথ থেকে তরুণ সমাজকে ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার ৬নং মনিয়ারী ইউনিয়নের প্রবাসী সাকিদার মিলন। যুবসমাজকে মাঠমুখী করতে তিনি ইউনিয়নের ১৮টি গ্রামের ক্রীড়া দলের মাঝে জার্সি বিতরণ করেছেন।
​স্থানীয়রা জানান, গ্রামের তরুণদের মাঝে অনলাইন জুয়া ও মাদকের থাবা ছড়িয়ে পড়ায় তাদের সুপথে রাখতে খেলাধুলাকেই সামাজিক প্রতিরোধের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তিনি।
​স্থানীয়রা আরও জানান, প্রবাসে থাকলেও অসহায়দের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক কাজে নিয়মিত ভূমিকা রেখে চলছেন সাকিদার মিলন। বর্তমানে তিনি ৬ নং মনিয়ারী ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
​নওদুলী আদর্শ ক্লাবের হান্নান শেখ জানান, সাকিদার মিলন শুধু জার্সি বিতরণেই সীমাবদ্ধ থাকেননি, বরং যুবসমাজকে সংগঠিত করে নিয়মিত খেলার পরিবেশ তৈরি করছেন।
​মুঠোফোনে সাকিদার মো. মিলন বলেন, মাদক ও জুয়া থেকে তরুণদের বাঁচাতে আইনি পদক্ষেপের পাশাপাশি সুস্থ বিনোদন প্রয়োজন। তরুণরা অনলাইনে সময় নষ্ট না করে মাঠে থাকলে একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠবে। মূলত সামাজিক দায়বদ্ধতা এবং এলাকার উন্নয়নের লক্ষ্য থেকেই ১৮টি গ্রামের তরুণদের পাশে দাঁড়িয়েছি।
​এলাকাবাসীর মতে, মাদকমুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগ দীর্ঘমেয়াদে শুভ ফল দেবে এবং অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর