রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক ,চাঁদাবাজ,দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি-এস এ জিন্নাহ কবির এম, পি গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী  চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে,পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জ “শহীদ মডেল ” স্কুলে Faber Castell আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ চৌহালীর খাসপুকুরিয়া ইউপিতে গ্রাম পুলিশ আব্দুস সালামের শেষ কর্মদিবস

রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ৩ নং রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ​৮ আগস্ট  শনিবার বিকেল নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিরোধী এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির।​আদালত সূত্রে জানা যায়, টাঙ্গন ব্যারেজ এলাকায় নদী থেকে ড্রেজার বা অবৈধ পন্থায় বালু উত্তোলন করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাসুদ রানা (৪০) নামে এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে কারাদণ্ডের বিধান রেখে জরিমানার টাকা নগদ আদায় করা হয়। সাজাপ্রাপ্ত মাসুদ রানা রুহিয়া থানার টাঙ্গন ব্যারেজ এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে। ​অভিযান পরিচালনকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির জানান, নদী পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর