শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস পাবনায় তুচ্ছু ঘটনায় বসতবাড়িতে হামলা ভাংচুর ও ককটেল বিস্ফোরণ চাটমোহরে শারদীয় পুনর্মিলনী প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ করেন এমপি রুমা চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোল্লা মোঃ জুয়েল রানার সমর্থনে দুই শতাধিক মোটরসাইকেলের শোডাউন মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২ সেলফি পরিবহন চলাচল বন্ধ ছোট ছোট অবুঝ শিশুদের দায়িত্ব কে নিবে, আমার ছেলের লাশ চাই, পরিবারের আকুতি গোপালপুরের তিন যুবক রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে পাঠায় নাই শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি উমারপুরে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির তয়ছেরের নির্বাচনী প্রচারণায় মাঠ এখন সরগরম

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

মোঃ রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দুই এলাকা থেকে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃতদের পরদিন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিলচলন ইউনিয়নের কুমারগাড়া এলাকা থেকে স্থানীয় হাফিজুর রহমানের ছেলে আসাদুল ইসলাম মিঠু (৩৩) এবং চাটমোহর পৌরসভার মীর্জা মার্কেট এলাকা থেকে তমসের আলীর ছেলে সাব্বির হোসেন (৩৩)-কে মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করার পর আদালত মাদক সেবনের দায়ে উভয়কেই তিন মাসের সশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেন। পরে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর