শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস পাবনায় তুচ্ছু ঘটনায় বসতবাড়িতে হামলা ভাংচুর ও ককটেল বিস্ফোরণ চাটমোহরে শারদীয় পুনর্মিলনী প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ করেন এমপি রুমা চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোল্লা মোঃ জুয়েল রানার সমর্থনে দুই শতাধিক মোটরসাইকেলের শোডাউন মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২ সেলফি পরিবহন চলাচল বন্ধ ছোট ছোট অবুঝ শিশুদের দায়িত্ব কে নিবে, আমার ছেলের লাশ চাই, পরিবারের আকুতি গোপালপুরের তিন যুবক রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে পাঠায় নাই শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি উমারপুরে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির তয়ছেরের নির্বাচনী প্রচারণায় মাঠ এখন সরগরম

সিরাজগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের এি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন এম এ ওয়াহাব

শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

আগামী ৩০ জুলাই ২০২৬ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচন কে কেন্দ্র করে  প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীগণ তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।  চলছে শেষ মুহূর্তে সম্মানিত ভোটার গণের কাছে নিবিড় যোগাযোগ এবং ভোট প্রার্থনা। এবারের ত্রি-বার্ষিক  নির্বাচনে মোট ৩৪ জন প্রার্থী বিভিন্ন পদে  প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এ  ওয়াহাব। যিনি বিগত আওয়ামী সরকারের আমলে, আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন বারবার। সাধারণ শ্রমিকদের দাবি আদায়ে, যার ভূমিকা ছিল সর্বোচ্চ তিনি হচ্ছেন এম এ ওয়াহাব সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে এম এ ওয়াহাব কে সাধারণ সম্পাদক পদে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। গত সোমবার ২০ জুলাই ২০২৬ বিকেলে নিউ ঢাকা রোড (বাজার স্টেশন)  সিরাজগঞ্জ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের নোটিশ বোর্ডে ৩৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ সম্পাদক হিসেবে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এম এ ওয়াহাব।  তিনি পেয়েছেন হরিণ মার্কা। বিগত দিনেও তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।সম্মানিত ভোটারগণ এবারও হরিণ মার্কা প্রতীক এ,  বিপুল পরিমাণ ভোট দিয়ে  সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এ ওয়াহাব কে জয়যুক্ত করবেন বলে প্রত্যাশা করছেন শ্রমিক ইউনিয়নের সম্মানিত  ভোটার বৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর