রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

চাটমোহরে বিস্ফোরক মামলায় যুবলীগের দুই নেতা আটক

মোঃ রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

পাবনা চাটমোহর থানা পুলিশ গতকাল শুক্রবার ১৭ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে চাটমোহর পৌরসভার বালুচর মহল্লা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে আটক করেছে।
আটককৃতরা হলেন, বালুচর ৩ নং ওয়ার্ড পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একই ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩৪) সাবেক উপজেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক চাঁদ আলীর ছেলে সাদ্দাম হোসেন বাপ্পি (৩৫)
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, বিস্ফোরক মামলায় সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আজ শনিবার (১৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর