শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে সোনালী আশ কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি  প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলো রাণীনগরের কৃতি শিক্ষার্থী রাফি বহুমুখি প্রতিভার অধিকারি দেশ বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর আজ ১৭ জুলাই ৭৩তম জন্মদিন- এবিএম ফজলুর রহমান দেশের বিভিন্ন স্থানে বন্যায় মানবিক সেবায় বাংলাদেশ স্কাউটসের স্বেচ্ছাসেবীরা আটঘরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালিন সবজি বীজ, সার বিতরণ সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হাই, সাধারণ সম্পাদক ফারুক রুহিয়ায় ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জে খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মো: শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

গোপন সংবাদ এর ভিত্তিতে গতকাল ১৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬ ঘটিকায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার ঢাকা–বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে খেলনা গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক যাত্রী কে আটক করা হয়েছে।
 চান্দাইকোনা পিংকি পাম্পসংলগ্ন এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় বাসের যাত্রী রবিউল আলম সিদ্দিকী-কে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা একটি খেলনা গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খেলনা গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিউল আলম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর