শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গভীর রাতে বাল্য বিয়ে দিতে গিয়ে ভূয়া কাজী সহ আটক ২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

 নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে বিউটি আক্তার নামে এক কিশোরীকে বাল্যবিয়ের চেষ্টা কালে ভূয়া কাজি সহ কিশোরীর দুই মামাকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । বিউটি আক্তার নান্দাইল পৌরসদরের দশালিয়া গ্রামের শফিকুল ইসলামের ভাগ্নী । তার গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউপির পুরানবাড়ি গ্রামে। সে ওই গ্রামের আবেদ আলীর কন্যা। সে কয়েকদিন ধরে নান্দাইল পৌরসদরের দশালিয়া গ্রামে তার মামা শফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিল। এখানেই আজ মধ্যেরাতে অতি গোপনে বিয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দীন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় ,বিয়ের নিবন্ধন করতে আসা উপজেলার লংপুর গ্রামের মৃত আঃ ছোবানের পুত্র আবুল হাসেমকে নিবন্ধন বই আটক করে পুলিশ।

 

এছাড়াও আটক করা হয় কিশোরীর দুই মামা মৃত আঃ গফুরের দুই পুত্র শফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে। পরবর্তীতে বিয়ের নিবন্ধন করতে আসা আবুল হাসেম ভূয়া কাজি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের, কিশোরীর দুই মামাকে পনের দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন বলেন, ছেলে পক্ষকে বিয়ে বাড়িতে উপস্থিত পাওয়া যায়নি। যতদূর জানতে পেরেছি উপজেলার অরণ্যপাশা গ্রামে বিয়ে দেওয়া হচ্ছিল।। আমরা বাল্য বিয়ে প্রতিরোধে সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর