শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

দৌলতপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
শনিবার (৪ জুলাই)  পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্রসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে তিনি সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সরকারি মতিলাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সত্যজিৎ দত্ত, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর