মানিকগঞ্জের দৌলতপুরে মানবিক মানবতার হৃদয়বান মো.লুৎফর রহমান অবসরপ্রাপ্ত বন কর্মকর্তার নিজ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও প্রায় তিনশত হতদরিদ্র ও অসহায়দের মাঝে জাতীয় ফল কাঁঠাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮ টায় তার নিজ বাড়িতে মো.লুৎফর রহমানের সভাপতিত্বে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সময়ের স্টাফ রিপোর্টার ও চলনবিলের আলোর সাংবাদিক মাওঃ মো.মাসউদুর রহমান হতদরিদ্র ও অসহায়দের মাঝে জাতীয় ফল কাঁঠাল তুলে দিয়ে শুভ উদ্বোধন করেন। মাসউদুর রহমান বলেন মানবিক মানবতার হৃদয়বান মো.লুৎফর রহমান ভাই যেন সারাটা জীবন সমাজের হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখতে পারেন ভাইয়ের চিন্তাভাবনা হতদরিদ্র ও অসহায়দেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া আল্লাহ প্রিয় ভাইয়ের মানবিক কাজগুলো করার তৌফিক দান করুন সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন।