শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মৃত্যু অভয়নগর প্রেসক্লাবে নতুন মুখের ঢল জরুরি সভায় ৯ পদে দায়িত্ব বণ্টন, কার্যক্রমে গতি প্রত্যাশা রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ নজরুল বর্ষ উপলক্ষে চাটমোহরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু ঈশ্বরদীতে পৌর যুবদলের আহ্বায়ক জাকির জুয়েলসহ ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন দু”দিনের ব্যবধানে ফরিদপুরে আবারো ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

অভয়নগর প্রেসক্লাবে নতুন মুখের ঢল জরুরি সভায় ৯ পদে দায়িত্ব বণ্টন, কার্যক্রমে গতি প্রত্যাশা

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তে ৯ পদে দায়িত্ব বণ্টন; কার্যক্রমে আসছে নতুন গতি। যশোরের অভয়নগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দীর্ঘদিনের শূন্য পদগুলো পূরণে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৯টি পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে কমিটিকে আরও শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসক্লাব সূত্রে জানা যায়, গঠনতন্ত্রের ৫ ধারার (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী অনুষ্ঠিত এ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে শূন্য পদগুলো পূরণ করা হয়। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

নবনিযুক্তদের মধ্যে সহ-সভাপতি পদে মো. মাহাবুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শেখ ফরিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক পদে মো. মফিজুর রহমান শেখ, কোষাধ্যক্ষ হিসেবে মো. সেলিম রেজা দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া আইসিটি সম্পাদক পদে মো. মোজাফফর হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. ইমদাদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মো. ফরহাদ হোসেন মিলন এবং নির্বাহী সদস্য হিসেবে মো. আরমান হোসেন ও মো. আল আমিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে প্রেসক্লাবের কার্যক্রমে নতুন গতি আসবে। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে এই উদ্যোগ। গৃহীত রেজুলেশন অনুযায়ী, নবনিযুক্ত সদস্যরা বর্তমান কমিটির মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সংগঠনের গঠনতন্ত্র, উদ্দেশ্য ও নীতিমালা অনুসরণ করে প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন তারা।

প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই সংযোজন অভয়নগরের সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সংগঠনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে কার্যক্রমকে আরও এগিয়ে নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর