আটককৃত দুইজন হলেন, উপজেলার মিরাট ধনপাড়া গ্রামের দেলু মোল্লার ছেলে জুয়েল মোল্লা (৩০) ও মান্দা উপজেলার তুরুকবাড়িয়া গ্রামের মৃত দেলোয়ারের ছেলে শরিফ উদ্দীন (২৮)।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিরাট ইউনিয়নের চরকানাই ডাঙ্গাপাড়া এলাকা থেকে জুয়েল মোল্লা নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৩০পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে ৪০ লিটার বাংলা চোলাই মদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী শরিফ উদ্দীনকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।