মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন আওয়ামী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে দাপুনিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন জেলা পুলিশ সুপার সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, অন ট্রি, বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত রুহিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত গোপালপুরে ‘লঙ্কাকাণ্ড’! একজনকে দাওয়াত, হাজির ১০০ অতিথি বন্ধুত্বের অনন্য নজির চৌহালীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, অন ট্রি, বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের ঐতিহ্যবাহী জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান   সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের কর্মচারীরা অংশ নেন। এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং অধিক হারে বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব তুলে ধরা হয়।
র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের প্রত্যেক কে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার জন্য উদ্বুদ্ধ করা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ গড়ে ওঠে ।
এ সময় উপস্থিত ছিলেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ শাহ আলম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” উদ্যোগের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিলে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর