মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন আওয়ামী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে দাপুনিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন জেলা পুলিশ সুপার সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, অন ট্রি, বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত রুহিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত গোপালপুরে ‘লঙ্কাকাণ্ড’! একজনকে দাওয়াত, হাজির ১০০ অতিথি বন্ধুত্বের অনন্য নজির চৌহালীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে বিএনপির প্রতিবাদ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ. জেড. এম বজলুর রহমান(জাহেদ) ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালসহ বিএনপি’র কতিপয় নেতাকর্মীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিরুদ্ধে উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে লিখিত প্রতিবাদ বক্তব্য পাঠ করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলা বিএনপির সভাপতি এ. জেড. এম বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালসহ কতিপয় নেতাকর্মীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে তথ্য প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এছাড়াও বক্তারা বলেন, উপজেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও কতিপয় নেতাকর্মীকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন ও ব্যক্তিগত মান-সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রিমহল নানান মিথ্যাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় ওই সকল কু-চক্তি মহল অতিসম্প্রতি মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে একটি ফেসবুক আইডিতে স্থানীয় বিএনপি’র সভাপতি এ. জেড. এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল সহ কতিপয় বিএনপি নেতার নামে খাল খনন প্রকল্পে চাঁদা আদায় সংক্রান্ত অপবাদ প্রচার করিয়েছেন। প্রতিবাদী নেতারা বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। প্রতিবাদ সভায়, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ বাবুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক শাহাদত হোসেন সাজ্জাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব, ছাত্রদলের সদস্য সচিব বজলার রহমান সুমন, ছাত্রদলের সাবেক সদস্য সচিব সায়মন আক্তার সুমন, শ্রমিক দলের সদস্য সচিব নাজিম কিবরিয়া, তাঁতি দলের সদস্য সচিব একরামুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা বিএনপি , অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর