রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! – নিকোলাস বিশ্বাস গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক বিতরণ ষড়যন্ত্রের জালে বন্দি নওয়াপাড়া পৌর বিএনপির কাণ্ডারি, ২৮ মামলার যোদ্ধা আজ উপেক্ষিত ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:২৩ অপরাহ্ন
oplus_0

পঞ্চগড়ের আটোয়ারীতে জাল টাকা সহ ৭ জনকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। আটক কৃতদের শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, সুদুর কিশোরগঞ্জ জেলার বাকপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে চঞ্চল মিয়া(৩২) গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে জাল টাকা সহ ধরা পরে। অত:পর পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মোঃ আবু সাইম-এর দিকনির্দেশনা ও পরামর্শে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে এসআই মোঃ আরশাদুল হক, এসআই মোঃ মঊন উদ্দিন ফারুক, এএসআই জগদীশ, এএসআই জিন্নাহ,এএসআই আল মামুন ও সঙ্গীয় পুলিশ ফোস পৌল রায়, স্বপন কুমার, রফিকুল ইসলাম,শফিউজ্জামান, নারায়ন চন্দ্র, হাবিবুর রহমান, মাজেদুর রহমান, রবিউল ইসলাম, শাহীন আলম, ফিরোজ আলী এবং ড্রাইভার বেলাল হোসেন- আটককৃত চঞ্চলের দেয়া তথ্যেও ভিত্তিতে পাশর্^বর্তী ঠাকুরগাঁও শহরের প্রাইম হোটেল এবং নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে জরুরী অভিযান পরিচালনা করে ৭ লক্ষ ২৮ হাজার ৫শত জাল টাকা ও ১ লক্ষ ২৮ হাজার ৫শত অরিজিনাল টাকা সহ জাল টাকা চক্রের একাধিক হোতাকে আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলেন, বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দুদাল এলাকার আউয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন(৪০), মাদারীপুর শিবচর উপজেলার মাদবর চর এলাকার ইউনুস শেখের ছেলে এমরান শেখ(৪৮), বাগেরহাট রামপাল উপজেলার কাশিপুর এলাকার মাহামুদুল হকের ছেলে শেখ নাছিম(২৮), ফরিদপুর ভাঙ্গা উপজেলার শিংগাদাগ এলাকার নুরুল আমিন খাঁনের ছেলে সোহেল খাঁন(২৮), ঢাকা কেরানীগঞ্জ পূর্ব মুগারচর এলাকার মৃত: আলী আকবর মাস্টারের ছেলে রুহুল আমিন(৫২) এবং কুমিল্লা দ্বেবিদার উপজেলার মারিচা এলাকার মৃত: জয়নাল আবেদিনের ছেলে ইসমাইল হোসেন (৩২)। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: মতিয়ার রহমান জাল টাকাসহ সাতজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মো: আবু সাইম মহোদয়ের দিকনির্দেশনা ও পরামর্শক্রমে টানা কয়েক ঘন্টা অভিযান পরিচালনা করে জাল টাকা প্রস্তুতকারী একটি বড় চক্রকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতদের নামে প্রচলিত আইনে আটোয়ারী থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর