রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর গুচ্ছগ্রামে ২০ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিকাশ দাস (২০) নামে এক যুবককে আটক করে জনতা পুলিশের কাছে সোপর্দ করেছে।
আটক বিকাশ দাস মোহনপুর গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি পেশায় একটি সেলুনে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গোপালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় গোপালপুর থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর