সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় উত্তম কৃষি চর্চা অনুসারণকৃত প্রদর্শনী প্লট পরিদর্শন সিরাজগঞ্জে মানবতার সেবায় ব্যস্ত সময় পার করছেন হাজী আব্দুস সাত্তার অভয়নগরে ক্ষমতা বদলালেও বদলায়নি আক্তারের ভাগ্য সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত সুগন্ধি চালের ভ্যালু চেইন উন্নয়নে বিজনেস প্ল্যানিং কনসালটেশন অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ধারালো কাঁচিসহ আটক ৩ ন্যায্য মজুরির দাবিতে বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, এক মাসের আশ্বাসে স্থগিত আন্দোলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইকবাল কবির রতনের পথ চারনায় মুখরিত ভাড়রা ইউনিয়ন

সুগন্ধি চালের ভ্যালু চেইন উন্নয়নে বিজনেস প্ল্যানিং কনসালটেশন অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সুগন্ধি চালের উৎপাদন বৃদ্ধি, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা উন্নয়ন, বাজার সংযোগ জোরদার এবং কৃষক-উদ্যোক্তাদের টেকসই ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী ‘সুগন্ধি চালের ভ্যালু চেইন প্রমোশনাল বিজনেস প্ল্যানিং কনসালটেশন’ অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন (রবিবার) উপজেলার শালবন কমিউনিটি সেন্টারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কৌশলগত অংশীদার হর্টেক্স ফাউন্ডেশন এবং পার্টনার (PARTNER) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক মো. আফজাল হোসেন বলেন, কৃষকদের শুধু উৎপাদনেই সীমাবদ্ধ থাকলে চলবে না, উদ্যোক্তা হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। বাজারভিত্তিক উৎপাদন পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সেবার কার্যকর প্রয়োগের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও সুগন্ধি চালের বাজার সম্প্রসারণ সম্ভব।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক আবু রেজা আসাদুজ্জামান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড়. মো: জামাল উদ্দিন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান, বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, হর্টেক্স ফাউন্ডেশনের পোস্ট হারভেস্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স স্পেশালিস্ট মো. মামুন হোসেন এবং ভ্যালু চেইন প্রমোশনাল অফিসার মো. আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা, গবেষক, উদ্যোক্তা ও কৃষক প্রতিনিধিরা।
দিনব্যাপী এ কর্মশালায় কৃষক, কৃষাণী, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, গবেষক ও কৃষি বিপণন বিশেষজ্ঞসহ প্রায় শতাধিক অংশীজন অংশ নেন। আয়োজকদের আশা, এ উদ্যোগ সুগন্ধি চালের ভ্যালু চেইন উন্নয়ন এবং কৃষক পর্যায়ে টেকসই ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর