রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত তাড়াশের মিশাম হ্যাচারি সরকারি বিধি-বিধান মেনে কাজ করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে আটোয়ারীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অভয়নগরে স্কুলে না গিয়েই বছরের পর বছর বেতন! নিজের বেতনের স্বাক্ষরদাতাকেও চেনেন না শিক্ষিকা রসালু কাঁঠালে ভরে উঠেছে নান্দাইলের বাজার, হাসি কৃষকের মুখে পাবনায় টেকসই কৃষি উন্নয়নে কৃষি তথ্য বিস্তার বর্তমান ও আগামীর করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফরিদপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কুতুবপুরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাং এর বিরুদ্ধে যৌথ বাহিনীর ব্যাপক অভিযান

ফতুল্লা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন

অবশেষে  নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে  যৌথ বাহিনীর মাদক সন্ত্রাস কিশোর গ্যাং চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন।

১৩ই জুন বিকেল তিনটায় যৌথবাহিনী  র‍্যাব পুলিশ ডিবি প্রথমে পাগলা জেলে পাড়া, পরে পাগলা ইসলামিয়া বাজার, বউবাজার, শাহীবাজার, আমতলা, নিশ্চিন্তপুর, শরীফবাগ, দৌলতপুর আদর্শ নগর এলাকায় মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

দীর্ঘদিন ধরেই কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা হবেন বলে জানিয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ, গত চার দিন আগে কুতুবপুরে নিশ্চিন্তপুর এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছিলেন নারায়ণগঞ্জ এর পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

গত শুক্রবার মধ্য রসুলপুর বড় মসজিদে জুমার নামাজ আদায় করতে এসে অচিরেই কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন প্রশাসন বলে জানিয়েছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য (এনসিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

তারই ধারাবাহিকতায় ১৩ ই জুন কুতুবপুরে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

যেখানেই অভিযান পরিচালনা করেছেন সেখানেই সাধারণ মানুষের ভিড় দেখা গিয়েছে, এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশকে বাহ্ বাহ্ দিয়েছেন।

অভিযানে বেশ কয়েকজন মাদক সেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করে যৌথ বাহিনী তবে প্রাথমিকভাবে জানা যায়নি কত জন, আটককৃতদের ফতুল্লা মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সির নির্দেশে এই অভিযান নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মোহাম্মদ শামীম আহমেদ,ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সহ র‍্যাব পুলিশ ডিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর