বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বাসাইলে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে গবাদিপশু পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) উপজেলা মডেল মসজিদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া। এসময় উপস্থিত ছিলেন ভেটেনারী সার্জন ডা. শিফাত সাব্বির, এরিয়া সেলস ম্যানেজার মো. হাসান তারেক, এআইএসপি সানিয়াত হোসেন লতিফ প্রমুখ।

প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, দুধ উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে খামারিদের ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে ৩ জন খামারিকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার মাধ্যমে খামারিদের উৎপাদনশীলতা ও লাভজনকতা বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণে স্থানীয় খামারিরা অংশগ্রহণ করেন এবং বাস্তবভিত্তিক বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর