এরই অংশ হিসেবে হাড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (৭ জুন) সকাল ১১টায় মাজপাড়া ইউনিয়নের হাড়লপাড়া বাজারে থেকে একটি র্্যালী বের হয়ে হাড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জরিনা খাতুন।
উবিনীগ সমন্বয়ক ঈশ্বরদীর আজমিরা খাতুনের সভাপতিত্বে ও গোলাম মোস্তফার সার্বিক পরিচালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট ফিরোজ আহমেদ, ইউপি সদস্য বিলকিস খাতুন, নয়াকৃষি সদস্য জিয়াউর রহমান, জাতীয় দৌড়বিদ ইমরান হাসান প্রমুখ।
এসময় প্রধান অতিথি জরিনা খাতুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সকলকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশ বান্ধব জীবনযাপন করার আহ্বান জানান।
উবিনীগ সমন্বয়ক আজমিরা খাতুন বলেন, এ বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, র্যালি, সেমিনার এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে।
বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ।
কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এতে স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, সামাজিক কর্মী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।