সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

চাটমোহরে দুই মাদক সেবীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড

মোঃ রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন

চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই মাদক সেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
শনিবার (৬ জুন) চাটমোহর পৌর সদরের কাজীপাড়া নার্সারি মোড় ও নতুন বাজার যার দেশ মোড় থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন— চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লার লেবু আলী শেখের ছেলে শরিফুল ইসলাম (৩৫) এবং মধ্যশালিকার মৃত আমিরুল শেখের ছেলে নয়ন শেখ (৩৫)।
আটকের পর তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের দোষী সাব্যস্ত করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিতদের আগামীকাল রোববার পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ চাটমোহরের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় আজ দুই মাদক সেবীকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক সেবী ও ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানানো হয়েছে।”
এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর