বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

হাট শাওলী গ্রামের সাবেক ইউপি সদস্য কে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

সাপাহার সদরের অদূরবর্তি হাট শাওলী গ্রামে এক সম্মানিত ব্যক্তি কে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভিকটিম পত্নীতলা উপজেলা নিরমইল ইউনিয়নের অন্তর্গত হাট শাওশী গ্রামের আছিরউদ্দিন এর পুত্র সাবেক ইউপি সদস্য আলহাজ্ব ইয়াসিন আলী নিজেই বাদী হয়ে নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেছে।
মামলার লিখিত আরজী সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে এবং একজন সম্মানিত ব্যক্তির মান-সম্মান ক্ষুন্ন করার জন্য ২৯ মে শুক্রবার রাত্রি ৮ টার দিকে উক্ত গ্রামের যুব সংঘ নামক একটি ক্লাব ঘরের সামনের রাস্তায় তাকে ডেকে এনে নির্মমভাবে মারপিট করা হয়েছে। এ সময় তার কাছে থাকা কয়েকটি মোবাইল ফোন ভেঙ্গে চুরমার করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত ব্যক্তিরা উপজেলা হাটশাওলী গ্রামের মৃত ইসমাইল হোসেন এর পুত্র আব্দুল করিম (৫৫), মৃত গফুর আলীর পুত্র ময়েজ উদ্দিন (৫৬), মৃত আমজাদ হোসেনের পুত্র সুলতান মাহমুদ (৩৭), মৃত আবদুর রহমানের পুত্র মাইনুল (৩৫) মৃত সজব আলীর পুত্র শাহাজাদ (৫৮), মোস্তফা মন্ডলের পুত্র আলাউদ্দিন (৩৫), মৃত আব্দুল লতিফ এর পুত্র ফয়েজুল হোসেন (৩৮), মৃত আব্দুস সামাদ এর পুত্র রাব্বানী (৩৩)।
এ সময় অভিযুক্তকারী লোকজনের সাথে কথা হলে তারা জানিয়েছে তার অপরাধ জনিত কারণে সমাজের লোকজনের রায় মোতাবেক আব্দুল করিম এর মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর