রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
“নাগরপরে বৃষ্টিমুখর ঈদে ৮৫-৮৬ ব্যাচের বন্ধুদের শুভেচ্ছা বিনিময়” শহীদ জিয়ার কর্ম ও আদর্শ জাতির জন্য প্রেরণার উৎস: ডা. মুন্সী মোজাম্মেল হক আটঘরিয়ায় কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ও সদস্য সম্মিলন অনুষ্ঠিত  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দলীয় কার্যালয়ে এমপি জালাল উদ্দিনের মোবাইল ফোন নিখোঁজ স্মৃতিচারণা-আড্ডায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে শুরু হলো দি বুলবুল সার্কাস ও মেলা গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ

চাটমোহরে ভেজাল দুধ কারখানার বিরুদ্ধে অভিযোগের পর সন্ত্রাসী হামলা, সাতজন আহত

মোঃ রাজিব হোসেন, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় ভেজাল দুধ উৎপাদনের কারখানার বিরুদ্ধে পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে স্থানীয়দের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বিল চলন ইউনিয়নের নটাবাড়িয়া এলাকায় এই হামলায় সাতজন গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতার মালিকানাধীন কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করা হচ্ছে, যা শিশুসহ সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তারা এই তথ্য পুলিশকে জানানোর পরই হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
আহতরা  সাইদুল প্রামানিক
হাজু প্রামানিক  মহরম প্রামানিক  সাইফুল প্রামানিক হাসেম প্রামানিক সাইজুদ্দিন প্রামানিক  ইকবাল প্রামানিক  সজীব প্রামানিক
আহত সকলকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, হামলাকারীরা তাদের সন্দেহ করেছে যে তারা কারখানার বিরুদ্ধে পুলিশকে অভিযোগ দিয়েছে। এক ভুক্তভোগী বলেন,
>

“যারা ভেজাল দুধ তৈরি করে শিশুদের বিষ খাওয়াচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা আমাদের মারধর করেছে তাদেরও শাস্তি হোক। আমরা আর এই বিষাক্ত দুধ চাই না।”

স্থানীয়রা জানান, এই ভেজাল দুধ সরাসরি শিশুদের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা এক মুহূর্তে তাদের জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। তারা দ্রুত কারখানা বন্ধ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনও থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। আহতরা অভিযোগ করেছেন, থানা পুলিশ রবিবারের আগে মামলা নিতে চাচ্ছে না।
স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর