বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে ১০ জুয়াড়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ১:২৪ অপরাহ্ন

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে জুয়া খেলার অপরাধে ১০ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্য রাতে উপজেলার রঘুনাথপুর কাশিপুর গ্রামের মোঃ আনোয়ারুল হকের বসতঘরে জুয়া খেলা কালে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েজন জুয়াড়ী পালিয়ে যায়। পুলিশ জানায় স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জুলফিকার ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে জুয়া খেলার অভিযোগে উপজেলার আমতলা গ্রামের আতিয়ার রহমানের আরিফুল ইসলাম(৩২), মোঃ ফজলুল হকের ছেলে মোঃ শামীম(১৯), রঘুনাথপুর কাশিপুর গ্রামের আনছার আলীর ছেলে আনোয়ার হোসেন(৩৫), আঃ সামাদের ছেলে জোবায়ের হোসেন(২৫), মৃত অসির উদ্দিনের ছেলে মোঃ আনারুল হক(৩৫), মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ আঃ হালিম(৩০), মৃত আঃ হামিদের ছেলে মোঃ জহিরুল ইসলাম, রঘুনাথান মিঠাপুকুর গ্রামের মোঃ সাইফুদ্দিনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন(২৮) রঘুনাথপুর মালতলা গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম(৩৫) ও রহিমাপুর গ্রামের মোঃ মহসি আলীর ছেলে মামুনুর রশিদ(২৫) পুলিশ আটক করে। এ সময় ২ বান্ডিল তাস ও ৪ হাজার ৮শ ৩০ টাকা উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান বলেন- জুয়াড়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আটকৃতদের কোর্টে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর