মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও গ্যাসবাহী লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড ১৮০০ টাকা বাঁচাতে ওঠেন ট্রাকে; দুর্ঘটনায় ঝরলো নওগাঁর ৯বন্ধুর প্রাণ! এবি শ্রমিক পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা চাটমোহরে এনসিপির ৩৩ সদস্যের কমিটি ঘোষণা

ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করাধ হয়েছে। ২৫ মে সোমবার বিকালে এলাকাবাসী ও বেরমহল স্পোর্টিং ক্লাবের সদস্যদের আয়োজনে ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বেরমহল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মাহবুব হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান তানিম। একসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওই এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর মৃধা, নুরুল ইসলাম, জাকির মৃধা, ফাইজুল হাওলাদার ও এনামুল মৃধাসহ শতাধিক এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, ক্লাবের কর্মকর্তা মোঃ ইউসুফ হাওলাদারকে হত্যা চেষ্টা, ক্লাবের অন্যান্য সদস্য এবং খেলোয়াড়দের প্রতি পার্শ্ববর্তী গুদিঘাটার কিশোর গ্যাং লিডার ও মাদকসেবী আব্দুল গাফফার, হাফিজ, নাইম, রাকিব, নান্টু, সোহেল ও তাদের অন্যান্য সহযোগী কর্তৃক অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।‌এবিষয়ে
মাহমুদুল হাসান তানিম সাংবাদিকদের জানায় যে, ২৪ মে রোজ রবিবার বেরমহল স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত ফুটবল টূর্নামেন্টের খেলোয়াড়দের উপরে কুখ্যাত কিশোর গ্যাং সন্ত্রাসী মোঃ আঃ গফফারের পুত্র মোঃ নাইম , এবং তার সহযোগী মোঃ নান্টু মোঃ রাকিব,মোঃ সোহেল সহ আরও কয়েকজন হামলা চালায় । পরবর্তীতে সেই হামলা রোধ করতে গেলে মোঃ নাইম বেরমহল স্পোর্টিং ক্লাবের সদস্য মোঃ ইউসুফ হাওলাদার এর উপর ছুরিকাঘাত করে এবং আরও কয়েকজন আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোঃ ইউসুফ হাওলাদার কে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তি করার নির্দেশ দেন।
আমরা এলাকাবাসী এবং বেরমহল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই কিশোর গ্যাং নির্মূলের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর