মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও গ্যাসবাহী লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড ১৮০০ টাকা বাঁচাতে ওঠেন ট্রাকে; দুর্ঘটনায় ঝরলো নওগাঁর ৯বন্ধুর প্রাণ! এবি শ্রমিক পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা চাটমোহরে এনসিপির ৩৩ সদস্যের কমিটি ঘোষণা

এবি শ্রমিক পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

এবি শ্রমিক পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৫ মে সোমবার সকালে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ জামাল হোসেন। এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন খোকন মল্লিক, এবি পার্টি ঝালকাঠি জেলা সভাপতি মোঃ জামাল হোসেন, রিপোর্টার্স ক্লাবের তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক সিনিয়র সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত এর কাঠালিয়ার সাংবাদিক এম এ আজিজ প্রমুখ।
প্রধান অতিথি শেখ জামাল হোসেন বলেন, ঝালকাঠিকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মডেল জেলা হিসেবে দেখতে চাই। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি চ্যালেঞ্জিং পেশায় সাংবাদিকরা দায়িত্ব পালন করেন। তাঁরা দেশ ও রাষ্ট্রের স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই ঝালকাঠিসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও হামলা বন্ধ করার জন্য আহ্বান জানান। তিনি সরকারকে বিরোধী দলের প্রতি সম্মান বজায় রেখে দেশে সুশাসন বজায় রাখার আহ্বান জানান।
এসময় রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তাসহ অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক শেখ জামাল হোসেন সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর