বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

লামার সরইতে উন্মুক্ত বাজেট সভা ও চাল বিতরণ 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলা সরই ইউনিয়ন পরিষদের উন্মূল বাজেট সভা ও  ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, গরীব ও অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
 রোববার (২৪ মে,২০২৬ ইং) সকাল পৃথকভাবে ১০ টায় চাউল বিতরণ উদ্বোধন পরবর্তীতে পরিষদ অফিস কক্ষে উন্মুক্ত বাজেট সভায় বাজেট পেশ করেন সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী তথ্য অফিসার লামা সার্কেল মোহাম্মদ রাশেদুল হক।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মংছিং মার্মা,ইউনিয়ন বিএনপির নেতা আবদুল হালিম মেম্বার,হারিস চৌধুরী, ইউনিয়ন পরিষদের মেম্বারগণ ক্রমান্বয়ে খালেদা বেগম, অংজারু ত্রিপুরা,শিরু আক্তার, নাছির উদ্দীন, মোঃ হোসেন,জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াত ইসলামী সরই ইউনিয়ন নেতা মোঃ ইকবাল প্রমূখ।
সূত্রে জানায়,সবার অংশগ্রহণ, জবাবদিহিতা, নিশ্চিতকরণে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা লামা উপজেলার অন্তর্ভুক্ত ৫ নং সরই ইউনিয়ন এর ২০২৬-২০২৭ অর্থ বছর রাজস্ব আয়-৪১,০০০০০,রাজস্ব  ব্যয় ৩৭,২০০০ অনুদান উন্নয়ন আয় ও ব্যয় ১,৬৪,২০০০০ ১ কোটি ৬৪ লক্ষ ২০ হাজার টাকা  বাজেট পেশ করা হয়।
 আরও অরেকটি অনুষ্ঠানে ঈদ উপলক্ষে ২৩ শত পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর