শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

অভয়নগর হাসপাতালে সেবার মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত 

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

স্বাস্থ্যসেবায় আন্তরিকতার ঘাটতি থাকবে না, এমপি গোলাম রসুল: শয্যা সংকট, চিকিৎসক ঘাটতি ও টিকা সরবরাহ নিয়ে উদ্বেগ।

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মো. গোলাম রসুল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. আলিমুর রাজিবের সার্বিক তত্ত্বাবধানে সভাটি পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ। সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আলতাফ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এম এম আশিকুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, মাহমুদা সুলতানা মনি, ডা. মো. ইকবাল হোসেন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইব্রাহীম খলিল ফারুকী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এতে অন্তর্ভুক্ত ছিল, কমিউনিটি ক্লিনিক কার্যক্রম

সাব-সেন্টার সুবিধা, স্বাস্থ্য কমপ্লেক্সের আয়-ব্যয়ের হিসাব সেবার বর্তমান অবস্থা ও সীমাবদ্ধতা।

সভাপতির বক্তব্যে এমপি গোলাম রসুল বলেন, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা দূর করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। এ ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না, ইনশাআল্লাহ।”

গাইনি ও সার্জারি কনসালটেন্টের শূন্যপদ পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিষয়টি সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করা হবে।

এছাড়া হাসপাতালের রোগীদের খাবারের মান বজায় রাখার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সভায় হাসপাতালের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা উঠে আসে, শয্যা সংকট

অবকাঠামোগত ত্রুটি, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর অভাব, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক ও ওষুধের সংকট, টিকা সরবরাহে ঘাটতি, বিশেষ করে র‍্যাবিস ভ্যাকসিন, হামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিকার স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সমন্বয় সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নতুন করে চারজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন, গোলাম মোস্তফা, এম এম আশিকুজ্জামান

রিয়াদ হোসেন, ডা. মেহেদী হাসান। সমন্বয় সভায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর