পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রটেকটিভ জিও ব্যাগ ফেলে যেন এ এলাকার মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পায়।আর তাৎক্ষনিক এ ব্যাবস্থা গ্রহণের জন্যই মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে আজ আমি এখানে এসেছি।
রবিবার (১৭ মে) দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের পদ্মার তীরবর্তি বোরুরিয়ায় সোলার প্যানেল সংলগ্ন এলাকায় নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শনে এসে এ কথাগুলো বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপি’র চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বাস করেন নদী যখন কুল ভাঙে সেখানে কিন্তু কোন দলীয় দৃষ্টি কোন থেকে দেখেন না। সেখানে যে জনগোষ্ঠিই থাকুক,যে ধর্মেরই থাকুক, সেখানে কিন্তু নদীতে ভেঙে সে বিলিন হয়ে যায়।সেই জন্য আমরা তাৎক্ষণিকভাবে এইখানে এই বর্ষা মৌসুমে আমরা প্রটেকটিভ বাধ দিয়ে ইমার্জেন্সিতে সেগুলো আমরা প্রতিরোধ করবো।
এখানে আরো আশ্বস্ত করতে চায়, ইতিমধ্যে আমাদের সরকার তারেক রহমানের সরকার আমরা ৫টি প্রকল্প হাতে নিয়েছি।যেটা প্রায় ১৫শ’ কোটি টাকা ব্যায়ে, এইগুলো আমরা যদি এখানে বাস্তবায়ন করি ইনশাআল্লাহ আগামীতে এই মানিকগঞ্জের মানুষের আর নদী ভাঙন নিয়ে বর্ষা মৌসুমে, বণ্যা নিয়ে উদবিগ্ন থাকতে হবেনা এবং একটি মানুষের একটি ঘর, এক কাঠা জমিও যেন নদীতে বিলীন হয়ে না যায়, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন।ইনশাআল্লাহ আগামীবার এই বর্ষার পরবর্তিতে আমরা যে প্রকল্পগুলো হাতে নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করবো।
যার মধ্যদিয়ে এই মানিকগঞ্জের মানুষকে আর নদী ভাঙন নিয়ে দিন-রাত উদবিগ্ন-উৎকণ্ঠায় থাকতে হবে না। এটাই হচ্ছে তারেক রহামনের রাজনীতি, এটাই হচ্ছে বিএনপি’র রাজনীতি।
আমরা যে প্রজেক্ট হাতে নিয়েছি টোটাল মানিকগঞ্জকে ঘিরে এবং এর পাশাপাশি আমরা আরো কিছু বৈদেশিক সাহায্য-সহযোগীতায় বিশেষ করে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ তাদেরকে নিয়ে আমরা আরো একট বড়্ প্রকল্প প্রায় ২৬শ’ কোটি টাকার প্রকল্প আমরা হাতে নিয়েছি।ইনাশাআল্লাহ সেই প্রকল্পও আমাদের মন্ত্রণালয়ে পৌঁছে গেছে।অল্প সময়ের ভিতরে সেটা অনুমোদন দিয়ে আমরা বাস্তবায়ন করা শুরু করবো।
এছাড়া আন্ত:মন্ত্রণালয়ে সভা করে আমাদের ফেরি ঘাটের বিষয়টাও আমরা অতি দ্রুত ইনশাআল্লাহ সমাধান করে ফেলবো।
মানিকগঞ্জ-১ আসনের নদী ভাঙন কবলিত এলাকায় দ্রুত টেকসই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর।
এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী মো.শাহজাহান সিরাজ, নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আক্তারুজ্জামান এবং শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার, পুলিশ প্রশাসনসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।