সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এলাকার মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পায়:পানি সম্পদ প্রতিমন্ত্রী সড়ক তো নয় যেন সরুখাল নাগরপুর চৌহালী সড়ক খানাখন্দে দূভোর্গ চরমে সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী সিরাজগঞ্জ সদর হাসপাতালে রোগীদের বহন করার জন্য নিজ উদ্যোগে ২ টি হুইল চেয়ার বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার বান্দরবানে আগুনে পুড়ে ছাই ৫০টি দোকান ও বসতঘর ঝালকাঠির গাবখানে ভুমি জবর দখলের নিউজ প্রকাশের পর পূর্বের সাইনবোর্ড পরিবর্তন করে তারকাটার বেড়া নির্মাণ  সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন চাটমোহরের গর্ব: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ রাজশাহী বিভাগে লড়বে তিন ক্ষুদে ক্রিকেট তারকা

মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,জবাব চেয়ে শিক্ষা অফিসের নোটিশ প্রদান

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবার নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের শাহী মহল্লা মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোঃ সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আয়কর আইনজীবী মোঃ কামরুল হাসান ও ব্যাংক কর্মকর্তা, মোঃ ফেরদৌস রাজু, শাহী মহল্লা কবরস্থান উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিল মৃধার লিখিত আবেদনকৃত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়।

ওই অভিযোগের ভিত্তিতে, অভিযোগসমূহের বিষয়ে প্রামাণ্য রেকর্ডপত্রসহ আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে জবাব দাখিল করার অনুরোধ করে ১৩/৫/২০২৬ ইং তারিখে নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফি, শাহী মহল্লা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোঃ সাইদুর রহমানের কাছে নোটিশ প্রেরণ করেন। যাহার স্মারক নং- ৩৭.০২.৬৭০৪,০০০,০০০,২৭.০০০১.২০২৪-১২৮।
নোটিশে উল্লেখ রয়েছে, শাহী মহল্লা মোহাম্মদীয়া আলীম মাদ্রাসা এর অধ্যক্ষ এর উপর দীর্ঘদিন যাবত সরকারি নীতিমালা লঙ্গন করে প্রতিষ্ঠান পরিচালনায় নিয়মিত কমিটি গঠন না করে পরপর ২ বার গোপনে এডহক কমিটি গঠন করা ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফা একাই গ্রহণ করেন এবং রাতের বেলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন, যা এলাকার মধ্যে স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং আর্থিক অনিয়মেরও অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর