শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

দৌলতপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:১৭ অপরাহ্ন

দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৪ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় থানা সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলার আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয়,সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসি কে শুভেচ্ছা জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুন মিয়া পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালমান খান সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।
এ সময় থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর