মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি  হলেন মো, জাহিদ মোল্লা ব্র্যাক ডেইরি পাবনা এরিয়ার উদ্যোগে দুগ্ধ খামারিদের মাঝে বিনা মূল্যে মিল্ক ক্যান বিতরণ এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুল আউয়াল অধ্যক্ষ হতে মরিয়া ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় গ্রীল কেটে দোকানে চুরি! সাত লাখ টাকার মালামাল লুট আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি নওগাঁয় ঝুঁকিপূর্ণ অবস্থায় বেড়িবাঁধ! হুমকির মুখে বসতবাড়ি ও ফসলি জমি

নওগাঁয় গ্রীল কেটে দোকানে চুরি! সাত লাখ টাকার মালামাল লুট

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে একটি দোকান ঘরের জানালার গ্রীল কেটে দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান থেকে নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি (লুট) করে নিয়ে গেছে।

রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজারের আমিরপুর মার্কেটে আতিকুর রহমান সুমনের মেসার্স তাওহিদ এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনাটি ঘটার পর থেকে ওই এলাকায় ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।

দোকান মালিক আতিকুর রহমান সুমন জানান, রোববার সারাদিন বেচা-কেনা শেষে রাতে দোকান বন্ধ করে তালা দিয়ে চলে যান। এপর সোমবার সকালে দোকানে এসে দোকান খুলে দেখতে পান দোকানের ক্যাশ ড্রয়ারগুলো এলোমেলো হয়ে আছে। পরে দোকান ঘরের ভেতরে পিছনে গিয়ে দেখেন জানালার গ্রীল কেটে চোরেরা দোকানে প্রবেশ করে ড্রয়ার থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৯টি টেলিভিশন, ৪টি ব্লেন্ডার, ৭টি আইরণ, ১০টি চার্জার ফ্যান, ৬টি সিলিং ফ্যান, ১৩টি রাইস কুকার, ৮টি গ্যাস স্টোভ ও ৭টি প্রেসার কুকার নিয়ে গেছে। এতে নগদ টাকাসহ মোট ৬ লাখ ৭২ হাজার ৬৪০ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, চুরির সংবাদ পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর