সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

টাঙ্গাইল জেলা জামায়াতের সাবেক সেক্রেটারির স্ত্রীর মৃত্যুতে জেলা আমীরের শোক

ডা.এম.এ. মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

টাঙ্গাইল জেলা জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুছ সালাম খানের সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো. আহসান হাবীব মাসুদ।
রবিবার (১০ মে) এক শোক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। শোক বিবৃতিতে তিনি বলেন, “১০ মে রবিবার স্থানীয় সময় রাত ৩টায় মো. আব্দুছ সালাম খানের সহধর্মিণী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালের সংবাদে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, “আমি মরহুমার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সহধর্মিণী হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর