সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

লামার দূর্গম এলাকায় হামের উপসর্গ ও স্বাস্থ্য সেবা

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২৬, ৭:০০ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গমে অবস্থিত ত্রিডেবা সাঙ্গু অনাথ সংঘ-এ ২৪ জন শিক্ষার্থীর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম তাঁহার নির্দেশনায় একটি বিশেষ মেডিকেল টিম প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ঔষধপত্র নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা প্রদান করে।
সূত্রে জানায়, গতকাল রাতে  বর্নিত এলাকার অনাথ সংঘ এর দায়িত্ব প্রাপ্তদের মাধ্যমে সংবাদ পাওয়ার পর লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টিম সেখানে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
গুরুতর অসুস্থ কয়েকজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। কিন্ত অনাথ শিশুরা এখনো হাসপালে ভর্তি হয়নি। তারা উপজাতি সম্প্রাদায়ের শিশুরা।
মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ কাউসার ইকরাম। তাঁর সঙ্গে ছিলেন সিনিয়র স্টাফ নার্স মোঃ ইমরান,এফপিআই, স্বাস্থ্য সহকারী, রুবেল দাশ, জাহিদ হাসান শাকিল এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার মোঃ লায়েজ আহম্মেদ ভুঁইয়া। টিমটি আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, প্রয়োজনীয় ওষুধ প্রদান, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এবং সংক্রমণ বিস্তার রোধে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।
 এসময় অনাথ সংঘের পরিচালক অংক্য মং মার্মাসহ স্থানীয় স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, আমরা রাতে সংবাদ পাওয়ার পর সকালে মেডিকেল টিম পাঠিয়ে চিকিৎসা দিয়েছি৷ শিক্ষার্থীরা তেমন সিরিয়াস অসুস্থ  হয়নি। অসুস্থ শিশুদেরকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি  অসুস্থ শিশুদের দ্রুত সুস্থতা কামনাসহ  সকলকে হাম প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর