রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

লামায় অবৈধ ইটভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করিয়া ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৯ মে, ২০২৬) বিকেল ৩ ঘটিকার সময় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।
জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও সরকারি অনুমোদন ব্যাতিরেকে সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় ‘আরএমবি ইটভাটা’ নামে একটি ইটভাটা পরিচালিত হইয়া আসিতেছিল। স্থানীয় জনগণের অভিযোগ ও প্রশাসনের গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় ভাটাটির মালিক রফিক আহম্মদের পুত্র জমির উদ্দিনকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযানে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গিয়াছে, পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনবহির্ভূত উপায়ে ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষত পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করিয়াছে বলিয়া জানা যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করিতে দেওয়া হইবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকিবে।”
 আরও পরিবেশদূষণ ও বন উজাড় রোধে প্রশাসনের নিয়মিত অভিযান এলাকার পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর