বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফসলি জমি কেটে সাবাড় আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী?- এস এম মাসুদ রানা নওয়াপাড়ায় ভবন ভাড়া নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হ*ত্যা আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত আটঘরিয়ায় কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নাগরপুরে স্কুল শিক্ষক আব্দুল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সভাপতি পদপ্রার্থী মো.মাহফুজুর রহমান(বানিজ) নওয়াপাড়া নূরবাগে পচা মাছের সাম্রাজ্য, তাজা নামে চলছে ভয়ংকর প্রতারণা

নাগরপুরে স্কুল শিক্ষক আব্দুল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সভাপতি পদপ্রার্থী মো.মাহফুজুর রহমান(বানিজ)

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আব্দুল হাকিম(৪৭) এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও কবি নজরুল উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান(বানিজ)
মঙ্গলবার(০৫ মে ২০২৬) বেলা ১.০০ টায় ঢাকায় একটি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, মাতা,এক পুত্র-এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা নামাজ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তার নিজ ইউনিয়ন সহবতপুর মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।এরপর  তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।জানাযা নামাযে সহবতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.তোফায়েল আহমেদ,নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.কেতাব আলীসহ উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এক শোকবার্তায় সভাপতি পদপ্রার্থী মো.মাহফুজুর রহমান(বানিজ) মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর