সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী হয়েছেন সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল আনসারি।
গণমাধ্যম কর্মীদের সহ সভাপতি পদপ্রার্থী কাজল আনসারী জানান, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী সংগঠন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে প্রার্থীর পক্ষে উপজেলার শিক্ষকবৃন্দ তাঁর প্রতি সমর্থন জানিয়ে প্রচার প্রচারনা করে যাচ্ছেন।
সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি সম্পর্কে এক সিনিয়র শিক্ষক বলেন, “তিনি একজন অভিজ্ঞ ও সৎ শিক্ষক। তিনি নির্বাচিত হলে শিক্ষক সমাজ উপকৃত হবে।
মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. কোহিনুর মিয়া জানান, মনোনয়নপত্র জমা দিয়েছেন— সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১ জন, সাংস্কৃতিক সম্পাদক ১ জন, মহিলা বিষয়ক সম্পাদিকা ১ জন, অর্থ সম্পাদক ১ জন এবং সমাজকল্যাণ সম্পাদক ১ জন।
উল্লেখ্য, আগামী ২১ মে (বৃহস্পতিবার) নাগরপুর মহিলা কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৪৮৫ জন কর্মরত এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর